আইসিটি বিভাগে বাজেটে বরাদ্দ বেড়েছে ২৭৪ কোটি টাকা

৯ জুন, ২০২২ ১৬:২১  
২০২২-২৩ অর্থবছরের বাজেটে তথ্য ও প্রযুক্তি বিভাগ বরাদ্দ পেয়েছে ১ হাজার ৯১৬ কোটি টাকা। যা গত অর্থবছরের চেয়ে ২৭৪ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে গত অর্থবছরে আইসিটি বিভাগকে বরাদ্দ দেয়া হয়েছিল ১ হাজার ৭২১ কোটি টাকা। যা সংশোধিত বাজেটে আকার দাঁড়ায় ১ হাজার ৬৪২ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে বাজেটের মোট আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।